অবশেষে দেশে ফিরলেন পাচার হওয়া মাগুরার সোনিয়াসহ ১২ যুবতী

মাগুরানিউজ.কমঃ

ওয়েব প্রতিবেদক –

ভারতের জেলে দীর্ঘ ৩ বছর সাজা ভোগ শেষ করে বাংলাদেশে ফিরলেন চাকুরির প্রলোভনে পড়া ১২ যুবতী। ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে বৃহষ্পতিবার দুপুরে তাদের হস্তান্তর করেছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আহমেদ গণমাধ্যমে জানান, দালাল এর খপ্পরে প্রতারিত হয়ে ভালো কাজের আশায় ভারত গিয়ে পুলিশের কাছে আটক হয়। এর পর দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে চিঠি চালাচালির মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরে এসেছে এ সমস্ত যুবতীরা।

দেশে ফেরা যুবতীরা হলো রাজবাড়ি জেলার সাথি খান (২২), মাগুরা জেলার শ্রীপুর থানার সোনিয়া (২১), ঢাকার সীমা আক্তার (২৩), রুপা আক্তার (২৫) নারগিস খাতুন (২৩), খুলনার মুন্নি আক্তার পাখি (২৪), যশোরের লিমা আক্তার (২২), ফুলবানু (২০), নিপা (২১), নড়াইলের আদুরী (২৩), সিরাজগঞ্জের  কল্পনা (২০) ও ময়মনসিংহের শেফালি (২১)।

যশোর রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামন গণমাধ্যমে বলেন, তিন বছর আগে এরা দালালদের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত যায়। সেখানে গিয়ে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা হতে আটক হয়ে জেল খাটে। ভারতীয় এনজিও (চেন্নাই ও গুজরাটের বে সরকারি সংস্থা) তারা আইনি সহায়তা দিয়ে জেল হতে ছাড়িয়ে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখে। মেয়াদপুর্ন হওয়ার পর দুদেশের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে পাঠায়।

তিনি আরো বলেন ফেরত আসাদের যশোর নিয়ে যাওয়া হবে, এরপর তাদের পরিবারের সাথে যোগাযোগ করে হস্থান্তর করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: