মাগুরানিউজ.কমঃ
‘নিরাপদ প্রানিজ আমিষের প্রতিশ্রুতি- সুস্থ সবল মেধাবী জাতি’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় শনিবার প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৭ উপলক্ষে র্যালী ও আলোচনসভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের পশু হাসপাতাল পাড়াস্থ কার্যালয় থেকে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কানাই লাল স্বর্ণকারের নেতৃত্বে এ উপলক্ষে র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুব্রত মুখার্জীসহ অন্যরা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের খামারিরা অংশগ্রহণ করেন।


