মাগুরা শহরের পারনান্দুয়ালীতে কাভার্ড ভ্যানের চাপায় নিহত এক

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদন –

মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী এলাকায় শনিবার সকালে কাভার্ড ভ্যানের চাপায় শুকুর আলী (৩৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার পশ্চিম বাড়িয়ালা গ্রামের হাকিম মোল্যার ছেলে।

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান- সকাল ৯টার দিকে শহরের ঢাকা-খুলনা সড়কের পারনান্দুয়ালি এলাকায় ইট বোঝাই একটি চলন্ত নসিমনের চাকা খুলে রাস্তার উপর পড়ে যায়। এ সময় পেছন থেকে সুন্দরবন পরিবহণের একটি কাভার্ডভ্যান নসিমনটিকে চাপা দেয়।

স্থানীয়রা উদ্ধার করে তাকে মাগুরা সদর হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক ডাঃ বিকাশ দত্ত বণিক তাকে মৃত ঘোষনা করেন। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটি আটক আছে। ড্রাইভার পালিয়ে গেছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: