মহম্মদপুরে মনোয়ারা জামান কৃষি কলেজে দূর্বৃত্তদের অাগুন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

 

মহম্মদপুর উপজেলা সদরের কানাইনগর এলাকায় মনোয়ারা জামান কৃষি কলেজের অফিসরুমে শনিবার ভোর রাতে আগুন দিয়ে মূল্যবান কাগজপত্র পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।

অফিসের নৈশ প্রহরী আব্দুর রউফ জানান, শনিবার সকালে কলেজে গিয়ে বাহির থেকে ধোয়া দেখতে পান তিনি। পরে ঘরের তালা খুলে আগুন দেখতে পেয়ে বিষয়টি সকলকে অবহিত করেন।

মনোয়ারা জামান কৃষি কলেজের অধ্যক্ষ মো: মশিউর রহমান লুলু জানান, ভোর রাতে কে বা কাহারা প্রতিষ্ঠানের অফিস সহকারীর কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। এতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অফিসের মূল্যবান কাগজপত্র, চেয়ার-টেবিল, আলমারীসহ সবকিছু ।

এ ব্যাপারে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তারীকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি । বিষয়টি শত্রুতামূলক বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: