মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
স্বাধীনতা শিক্ষক পরিষদ মাগুরা জেলা শাখার উদ্যোগে শনিবার জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক আনিসুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, এফবিসিসিআই’র পরিচালক আবু নাসের।
সমাবেশ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় স্বাধীনতা শিক্ষক পরিষদেরবলেন, শিক্ষা ব্যবস্থা সরকারিকরণের লক্ষ্যেই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। শিক্ষক সমাজেকে স্বাধীনতা শিক্ষক পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা আহবান জানান তারা।
এসময় আরো বক্তব্য রাখেন মোঃ সাইদুর রহমান পান্না, সঙ্গীতা বিশ্বাস, আশিকুর রহমানসহ প্রমুখ।

