মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরায় মাদকবিরোধী অভিযানে ১৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক, নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে। দুপুরে তাদেরকে আদালতে চালান দেয়া হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

