শ্রমজীবী জনতার সাথে এ্যাড. সাইফুজ্জামান শিখরের মতবিনিময়

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

হাজার হাজার শ্রমজীবী মানুষের মাঝে বসে তাদের সাথে মতবিনিময় এবং তাদের সুখ-দুঃখের কথা শুনলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

আজ দুপুর ১২টায় মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে মাগুরার সর্বস্তরের শ্রমজীবী মানুষের সমস্যা নিরসনে মতবিনিয়য় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাগুরার পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলের আমন্ত্রনে জেলার মটর শ্রমিক, ইমারত শ্রমিক, অটোরিক্সা শ্রমিক, স্বর্ণ শ্রমিকসহ জেলার সর্বস্তরের শ্রমজীবী মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাড. সাইফুজ্জামান শিখর মাঠে উপস্থিত শ্রমিকদের মাঝে বর্তমান সরকারের সময়ে মাগুরার নানা উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।

এসময় মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের জন্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখরের নাম প্রস্তাব করলে উপস্থিত জনতা সমর্থন ব্যক্ত করেন।

আলোচনাসভা শেষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত শিল্পী ফকির আলমগীর সংগীত পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: