মহম্মদপুরে দুইপক্ষের সংঘর্ষ, মহিলাসহ আহত ১৫

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা মহম্মদপুরের মন্ডলগাতী গ্রামে সংঘর্ষে মহিলাসহ ১৫ জনের অধিক আহত হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দিলু, সাগর, খোকন ও আকিজুর মোল্লা নামের ৪জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকীদের বিভিন্নস্থানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে হাসপাতালে উপস্থিতজনেরা জানিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মন্ডলগাতি এলাকায় আওয়ামী লীগ নেতা রহমানের সমর্থকদের সঙ্গে একই এলাকার বিএনপি নেতা এ্যাড. মনিরুল ইসলাম মুকুলের সমর্থককের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই ঘটনার জের ধরে আজ সকালে রহমান সমর্থক আমজেদের সাথে মুকুল সমর্থক সিদ্দিকের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় জানাজানি হলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয়পক্ষের মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মহম্মদপুর থানার ওসি মোঃ তরীকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: