ছেলেই হত্যা করেছে বৌমাকে- মাগুরায় আদালতে মায়ের স্বীকারোক্তি

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

আমার ছেলেই হত্যা করেছে আমার বৌমাকে। স্বামী সুব্রতর নির্যাতনেই মৃত্যু হয়েছে মাগুরার শ্রীপুরের গয়েসপুর ইউনিয়নের চাকদহ গ্রামের গৃহবধু সীমা বিশ্বাসের। সোমবার দুপুরে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সুব্রতর মা সবিতা বিশ্বাস এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শ্রীপুর থানা পুলিশ ও সীমার পারিবারের সূত্রে জানা যায়, শনিবার (৪ ফেব্রুয়ারী) রাতে সুব্রত তার স্ত্রী সীমাকে বেদম মারপিট করে। এ সময় স্বামী সুব্রত স্ত্রী সীমার কানে সজোড়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এক পর্যায়ে সীমার মৃত্যু হলে সুব্রত সীমার গলায় গামছা পেঁচিয়ে মৃতদেহ ঘরের মেঝেতে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহত সীমার ভাই অশোক বিশ্বাস বাদী হয়ে রবিবার শ্রীপুর থানায় তার বোন জামাই সুব্রত এবং সুব্রতর বাবা নকুল বিশ্বাস ও মা সবিতা বিশ্বাসের নামে একটি হত্যা মামলা দয়ের করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো: রেজাউল ইসলাম আদালতে সুব্রতর মা সবিতা বিশ্বাসের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি নিশ্চিত করে বলেন সুব্রতকে ধরতে পুলিশ সাড়াশি অভিযান চালাচ্ছে।

রুদ্র নামে নিহত সীমার দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: