চোরের দশদিন গৃহস্থের একদিন- মাগুরায় হাতেনাতে আটক ৬

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

কথায় আছে- চোরের দশদিন গৃহস্থের একদিন। মাগুরা সদর হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া নতুন কোন অভিযোগ নয়। প্রশাসনের তৎপরতার মাঝেও বিভিন্ন কৌশলে এটা চলতে থাকে। এমতাবস্থায় ছয় নারী দালালকে হাতেনাতে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সদর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং রোগীর সহকারীদের কমিশনের বিনিময়ে বিভিন্ন ডায়াগনোস্টিক সেন্টার ও ওষুধের দোকানে নিয়ে যাওয়ার অপরাধে রবিবার দুপুরে সদর হাসপাতাল চত্বর থেকে এই ছয় নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

মাগুরা ডিবির উপপরিদর্শক (এসআই) জানান, দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন মমতাজ বেগম, চন্দনা চক্রবর্তী, শিল্পী খাতুন, আনোয়ারা বেগম, অনিতা রানি ও আঁখি বেগম। এদের মধ্যে শিল্পী খাতুন ও মমতাজ বেগমকে জরিমানার টাকা পরিশোধ না করায় তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। বাকিরা টাকা পরিশোধ করেছেন।

ছবি- সৌজন্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: