মাগুরা মেডিকেল কলেজ ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

সদ্য ঘোষিত মাগুরা মেডিকেল কলেজ ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা শনিবার মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে মাগুরা মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।

মাগুরা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব, সংরক্ষিত আসনের এমপি কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ অলোক কুমার সাহা প্রমুখ।

সভায় চলতি সেশনে মেডিকেল শিক্ষার্থীদের আবাসন ও ক্লাস রুমের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে ২৫০ শয্যা হাসপাতালের নবনির্মিত ৬ তলা ভবন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: