মাগুরায় বাস থেকে গাঁজাসহ নারী আটক

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ১কেজি গাঁজাসহ নাসিমা বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে যশোর থেকে ছেড়ে আসা বরিশালগামী কামিনি পরিবহন (ঢাকা মেট্রো- ব- ১৪- ০২৯৭) থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই গোলাম আজম, এএসআই শামিম রেজা ও এএসআই আনিসুর রহমান বাস টার্মিনালে অবস্থান নেন। কামিনি পরিবহনের বাসটি টার্মিনালে পৌছালে নাসিমাকে তল্লাশি করলে তার ভ্যানিটি ব্যাগ থেকে ১কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক নাসিমা জানান, সে যশোর থেকে গাঁজা নিয়ে ফরিদপুরে যাচ্ছিল। আটককৃত নাসিমা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সামন্তা গোপালপুর গ্রামের মৃত মুজিবর মোল্যার স্ত্রী।

মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আটক নাসিমার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

ছবি-সৌজন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: