দৃঢ় হোক সম্প্রীতির বন্ধন

মাগুরানিউজ.কমঃ

ডাঃ রাহুল মিত্র- 

ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। ধনী-গরিব, উঁচু-নিচু ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে আদায় করেছেন ঈদুল ফিতরের নামাজ। তারপর ঈদের কোলাকুলির মধ্য দিয়ে ঘোষিত হয়েছে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অমোঘ বাণী। দৃঢ় হোক সম্প্রীতির বন্ধন এটাই প্রত্যাশা। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ঈদের আনন্দ স্বজন-প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করে নিতে বেশিরভাগ মানুষ পৌঁছে গেছে নিজ নিজ শেঁকড়ে। পথে পথে ভোগান্তি পোহালেও স্বজন-প্রিয়জনের সান্নিধ্য ভুলিয়ে দিয়েছে সে কষ্ট। এখন ঈদের আনন্দটা যেন সবাই মিলেমিশে উদযাপন করতে পারে সেটাই কামনা।

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যে ভোগান্তির খবর সংবাদমাধ্যমে এসেছে, সেটি কর্তৃপক্ষের নজরে এসেছে নিশ্চয়। ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে মানুষকে যেন ভোগান্তি পোহাতে না হয় সেটি নিশ্চিত করতে এখনই উদ্যোগ নিতে হবে।

ঈদ আনন্দ হোক সবার। সমাজের সব শ্রেণির মানুষ ঈদ আনন্দ করতে পারলেই সার্থক হবে আমাদের উৎসব আনন্দ। আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

– প্রতিষ্ঠাতা মাগুরা নিউজ,প্রধান নির্বাহী সেবা,সাধারন সম্পাদক মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি,ঢাকা ও যুগ্ম-আহবায়ক মাগুরা ডেন্টাল সার্জন এসোসিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: