মাগুরাবাসীকে জেলা জাতীয় পার্টির ঈদ শুভেচ্ছা

মাগুরানিউজ.কমঃ ডেস্ক প্রতিবেদক-

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা, মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা ও মাগুরা জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. রতন কুমার মিত্র।

ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বার্তায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে এ্যাড. হাসান সিরাজ সুজা বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন।’

এ্যাড. হাসান সিরাজ সুজা আরো বলেন, ‘এদিন ধনী-গরিব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন তাই চিরন্তন।’

ঈদুল ফিতরের শিক্ষা সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে আমাদের উদ্বুদ্ধ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন এ্যাড. হাসান সিরাজ সুজা।

ঈদ উপলক্ষে দেওয়া বার্তায় মাগুরা জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. রতন কুমার মিত্র বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর সবার জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি দেশের ও বিশ্বের সব মুসলমানকে জানাই ‘ঈদ মোবারক’।

এ্যাড. রতন কুমার মিত্র বলেন, ‘ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে।

পবিত্র ঈদের দিনে প্রিয় মাতৃভূমি ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেছেন এ্যাড. রতন কুমার মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: