শান্তি ও সৌহার্দ্য কামনায় মাগুরায় ঈদের জামাত অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ 

বিশেষ প্রতিবেদক-

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার মাগুরায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

সকাল সাড়ে ৮টায় শহরের নোমানী ময়দান ঈদগা মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ রইচ উদ্দিন এর ইমামতিতে জেলা প্রশাসক আতিকুর রহমান,  পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া শহরের পারনান্দুয়ালী, দরিমাগুরা, স্টেডিয়ামপাড়া, কলকলিয়া পাড়া,  দোয়ারপাড়, মোল্যাপাড়া, নান্দুয়ালীসহ প্রতিটি এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। জেলার অপর ৩ উপজেলাতেও শান্তিপূর্ণভাবে ঈদের জামাত সম্পন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: