মাগুরাবাসীর স্বপ্নপুরণ, চলছে মিষ্টি বিতরণ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরায় মেডিকেল কলেজ স্থাপন ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে কার্যক্রম শুরুর খবরে আনন্দের বন্যা বইছে জেলাজুড়ে। পাশাপাশি চলছে মিষ্টি বিতরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও উচ্ছাস প্রকাশের ঝড় বইছে। মাগুরায় মেডিকেল কলেজ স্থাপনের খবরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব মাগুরার কৃতি সন্তান এ্যাড. সাইফুজ্জামান শিখরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

রবিবার মেডিকেল কলেজ স্থাপনের খবর জানাজানি হলে শহরে মানুষকে উচ্ছাসে মেতে উঠতে দেখা যায়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম প্রাঙ্গণে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। মিষ্টি বিতরণ করেন যুবলীগের আহবায়ক ফজলুর রহমানও। তারা সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একই সাথে এ্যাড. সাইফুজ্জামান শিখরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সকলেই এটিকে মাগুরাবাসীর অন্যতম স্বপ্নপুরণ বলে অভিহিত করেছেন।

ছবি-সৌজন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: