মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরায় মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রী। রবিবার দুপুরে ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী নাসিম। মাগুরাসহ দেশে ৪টি নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণায় আনন্দ প্রকাশ করেছে মাগুরাবাসি।
মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস জানান- ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে এ মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে ৬তলা হাসপাতালের তৃতীয় তলায় একাডেমীক কার্যক্রম চলবে। পরবর্তীতে পৃথক ক্যাম্পাস করা হবে।
মাগুরা ছাড়াও নঁওগা, নেত্রকোনা ও নিলফামারিতে একটি করে মেডিকেল কলেজ স্থাপন করার ঘোষণা দেয়া হয়।

