মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরায় যাত্রীবাহী বাসের চাপায় সবুজ শেখ (২০) নাম এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৫ আগস্ট) বিকেলে মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ হাজরাপুল ইউনিয়নের নন্দলালপুর গ্রামের সেকেন শেখের ছেলে।
মাগুরা সদর থানার সুত্র জানান, আলমখালী এলাকায় ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সবুজকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্তলে তার মৃত্যু হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে মাগুরা সদর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে পাঠিয়ে দিয়েছে বলেও জানান তিনি।

