মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
‘মাদক ছাড়ুন, খেলাধুলা করুন, দেশ গঠনে অংশ নিন’- এ স্লোগানে শুরু হওয়া উপজেলা গোল্ডকাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, ৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটায় মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হাজিপুর ইউনিয়ন একাদশের মুখোমুখি হবে শক্তিশালী বগিয়া ইউনিয়ন একাদশ।

