খান মুহাম্মদ রেজোয়ান মাগুরার নতুন পুলিশ সুপার

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

পুলিশ প্রশাসনের ২৯ পদে রদবদল ও পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে ১৫ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলোর হলো- নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নড়াইল, মাগুরা, বান্দরবান, মানিকগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রাজশাহী, ফরিদপুর, রাঙ্গামাটি, শরীয়তপুর, রাজবাড়ী ও নীলফামারী।

উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা জনাব খান মুহাম্মদ রেজোয়ান মাগুরার পুলিশ সুপার হিসাবে নিয়োগ পেয়েছেন।

এছাড়া ৯ জন অতিরিক্ত পুলিশ সুপার হতে পুলিশ সুপার (এসপি) পদে এবং এসপি পদের দুই কর্মকর্তা এবং উপকমিশনার পদের দুইজন এআইজি পদে পদায়ণ করা হয়েছে।

পুলিশ সুপার পদে পরিবর্তন আসা আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন সই করা প্রজ্ঞাপন জারি করা হয়।

সারাদেশে পুলিশে চলমান নিয়োগ কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সুপার পদে এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: