চোরাই মাইক্রোসহ র‌্যাবের হাতে ৪জন আটক

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

র‌্যাব যশোরের সদস্যরা যশোর শহরের ধর্মতলা মোড় থেকে একটি চোরাই সাদা রঙের টয়োটা নোহা মাইক্রোসহ ৪জনকে আটক করেছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর কতৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর সোমবার রাত ৯টা ৫মিনিটে যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী থানাধীন ধর্মতলা মোড় ঝিনাইদহ টু যশোর মহাসড়কের উপর সাদা রংয়ের ০১টি চোরাই ঢাকা মেট্রো চ-১১-৩৩৩৪ মাইক্রো নিয়ে ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে সংঘবদ্ধ কতিপয় চোরাইচক্র অবস্থান করছে।

বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য উক্ত স্থানে ৯টা ২০মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছালে দেখতে পায় ০১টি সাদা রংয়ের গাড়ী মহাসড়কের উপর থামানো অবস্থায় কতিপয় ব্যক্তি অবস্থান করছে। অবস্থানরত ব্যক্তিদের নাম ঠিকানা জিজ্ঞাসা করিলে তাদের নাম ঠিকানা প্রকাশ করেন (১) মোঃ নাসির উদ্দিন (নয়ন) (৩৭), পিং-মৃতঃ আব্দুল আলী, সাং- ভায়নার মোড় গোরস্থান রোড, ২। দিপল ঘোষ (৩৭), পিং-মৃতঃ দীলিপ ঘোষ, সাং- নিজনান্দুয়ালী, ৩। মোঃ হাসানুজ্জামান (৩৮), পিং-মৃতঃ রতন আলী, সাং- ভায়নার মোড় গোরস্থান রোড, ৪। মোঃ মাহমুদুল হাসান (৩৬), পিং-মোঃ আক্কাছ আলী বিশ্বাস, সাং- মাগুরা পুলিশ লাইন দক্ষিণ পাড়া, সর্ব থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা।

পরবর্তীতে গাড়ীতে অবস্থানরত ব্যক্তিদের অবস্থানের কারন ও গাড়ীর কাগজপত্র সম্পর্কে জানতে চাইলে তারা এলোমেলো কথা বলে এবং ভূয়া কাগজপত্র দেখালে তাদেরকে চোরচক্রের সদস্য ও গাড়ীটি চোরাই বলিয়া সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করা হয়। আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাহারা চোরাই গাড়ি ক্রয়-বিক্রয় এবং ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীরা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়া একই উদ্দেশ্য সাধনকল্পে অসাধু ভাবে সম্পত্তি গ্রহন ও দখলে রাখিয়া জাল কাগজপত্র তৈরী করিয়া চোরাই গাড়ি ক্রয় বিক্রয় করিয়া আসিতেছে। ধৃত আসামীর বিরুদ্ধে যশোর জেলায় কোতয়ালী থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: