মাগুরাতে চলছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণে বুধবার বিকাল সাড়ে ৪টায় এ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, বিভাগীয় বন কর্মকর্তা সারোয়ার আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা।

জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের আয়োজনে ৪ দিনব্যাপী এ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও নার্সারীর ১৫টি স্টল রয়েছে। দর্শনার্থীরা বিভিন্ন স্টল পরিদর্শন করে বিভিন্ন জাতের গাছ সংগ্রহ করছেন। আগামী ২৩ জুলাই শেষ হবে এ মেলা। এ উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: