মাগুরা শহরের মোল্লাপাড়া থেকে ৩ কেজি গাঁজাসহ যুবক আটক

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা শহরের মোল্লাপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মো: হাসান মোল্লা (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাকে আটক করা হয়।

জানা যায়, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবু সুফিয়ান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, মাগুরা কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাগুরা সদরস্থ মোল্লাপাড়া (মাঠ পাড়া) থেকে ০৩(তিন) কেজি গাজাসহ মোঃ হাসান মোল্লা(৩৫) নামে ওই হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবু সুফিয়ান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আসামীর স্বীকারোক্তির ভিত্তিতে ১০(দশ) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যাালয়,মাগুরার সহকারী পরিচালক জনাব নাহিদ ফেরদৌস, পরিদর্শক জনাব মো: বেলাল হোসেন এবং সহকারী উপ পরিদর্শক জনাব মো: রুহুল আমিন।

মাদকদ্রব্যের বিরুদ্ধে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবু সুফিয়ান।

ছবি-সৌজন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: