মহা-আড়ম্বরে সেন্ট্রাল ফ্লোরিডায় শারদোৎসব উদযাপন

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

শরৎ এলেই মনের মধ্যে বাংলার গন্ধ মাখা স্মৃতিরা যেন ভিড় করে আসে। বাংলা থেকে এত দূরে বসে শারদ-স্মৃতি রোমন্থনের মজাটাই এক্কেবারে আলাদা। তবে মনটা ভারও হয় বেশ খানিকটা। তবে মন খারাপের দিনগুলো আনন্দে ভরিয়ে তুলতে ‘অঞ্জলী হিন্দু সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা’র প্রয়াস শারদোৎসব।

এ বছরও মহা ধুমধামের সঙ্গে পুজোর আয়োজন করা হয়েছে তবে এবারের আয়োজনে রয়েছে ভিন্নতা।এবছর প্রথমবারের মত সর্ববৃহৎ আয়োজনে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হল। এবারই প্রথম সেন্ট্রাল ফ্লোরিডার ওরলান্ডো ও লিজ বার্গের বাংলাদেশী হিন্দু জনগোষ্টী সম্মিলিত প্রচেষ্টায় বণ্যাঢ্য আয়োজনে শারদীয় দুর্গোৎসব উদযাপন করেছে।

অঞ্জলী হিন্দু সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা’ এর পক্ষ থেকে আয়োজিত বৃহৎ এ উদ্যোগের প্রধান উদ্যোক্তা মাগুরার শ্রীপুরের কৃতি সন্তান বিশিষ্ট সংগীত শিল্পী স্বপন অধিকারী সফল আয়োজনে সহযোগীতার জন্য সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানোর পাশাপাশি শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সেন্ট্রাল ফ্লোরিডায় বসবাসকারী বাংলাদেশি হিন্দু সম্প্রদায় এককভাবে দুর্গাপূজা উদ্যাপনের দাবি জানিয়ে আসছিল। এবার প্রথমবারের মতো দুই দিনব্যাপী এককভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ছে। আগামী বছর থেকে তিন দিনব্যাপী পূজার পাশাপাশি মেলার ব্যবস্থা থাকবে।

দুই দিনব্যাপী এই আয়োজন ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর লিজবার্গ এলিমেন্টারি স্কুলে আয়োজন করা হয়। পুরো সেন্ট্রাল ফ্লোরিডায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা হিন্দু সম্প্রদায় দুর্গাপূজায় অংশগ্রহণ করেন।

বাড়ির পুজোতে যেমন সবাই সব কাজে হাতে হাত মিলিয়ে করেন এখানেও ঠিক তেমনই। দুপুরে পাতপেড়ে খাওয়ার ব্যবস্থা। মেনুতে খিচুড়ি, লাবড়ার তরকারি, পোলাও, বেগুনি, রসগোল্লা, মিষ্টি দই আরো অনেক কিছু। সঙ্গে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে মুখরিত ছিল পুজোর দুটো দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: