মাগুরায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরায় এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে আল আমিন (২০) নামে এক যুবকের ৪ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মাগুরা সদর উপজেলার রাউতড়া হৃদয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে এ কারাদন্ড দেওয়া হয়। আল আমিন মাগুরা সদর উপজেলার হাজীপুর এর বাসিন্দা হাকিম মন্ডলের ছেলে।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নের্তৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত আজ মঙ্গলবার বিকালে এ আদেশ দেন। 

মাগুরা সদর থানার এস আই রবিউল ইসলাম জানান, আল আমিন ওই স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন উত্যক্ত করে আসছিল। বিষয়টি তার পরিবার পুলিশকে অবহিত করে। বিকালে ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় আল আমিন আবার তাকে উত্যক্ত করলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ৪ মাসের কারাদন্ডের এ আদেশ দেন।

সদর উপজেলা নির্বাহী আবু সুফিয়ান বলেন, ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: