মধুমতিতে গভীর রাতে অভিযান, ২০ হাজার মিটার জাল ধ্বংস

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরার মহম্মদপুরের মধুমতি নদীতে অভিযান চালিয়ে অবৈধ জাল উদ্ধার করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে অবৈধ ২০ হাজার মিটার জাল ধ্বংস করা হয়। ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন মহম্মদপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুল আলম।

মহম্মদপুরের উপজেলা মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী জানান- সরকার ঘোষিত চলমান মা ইলিশ সংরক্ষণ মৌসুমে মহম্মদপুরের  মধুমতি নদীতে গভীর রাতে জাল ফেলে বিপুল পরিমাণ মাছ ধরা হয়। এমন খবরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গভীর রাতে মধূমতি নদীতে অভিযান চালানো হয়। এ সময় চোরাই মৎস্য শিকারীরা জাল ফেলে পালিয়ে যায়। কাউকে আটক করা যায়নি।

এ সময় সেখান থেকে আনুমানিক ২০ হাজার মিটার বিভিন্ন ধরনের মাছ ধরার জাল আটক করা হয়। পরে রাত ৩টার দিকে নদীর পাড়ে সেগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা জালের দাম আনুমানিক ২লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: