মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪জন। বৃহস্পতিবার সন্ধ্যায় মহম্মদপুরের নহাটা ইউনিয়নের মোবারকপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাজীব শেখ ( ২০)। রাজীব নহাটার পানিঘাটা গ্রামের ফসিয়ার শেখের ছেলে।

দূর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে সেখান থেকে তাকে ফরিদপুর পাঠানো হলে পথিমধ্যে রাত ৯টার দিকে সে মারা যায়।

এঘটনায় আহত আরও ৪ জনকে মাগুরাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সালমান নামের এক যুবকের অবস্থাও আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারনে এ দুর্ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: