মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলার চরমহেশপুর গ্রামে সর্প দংশনে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৪০)। আব্দুর রাজ্জাক রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাকান্দর গ্রামের সমশের মোল্যার পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত রাজ্জাক মোল্যা প্রতিদিনের ন্যায় ভোরে সেহরির খানা খেয়ে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে পার্শ্ববর্তী মসজিদে যাচ্ছিল। পথিমধ্যে কলাবাগান থেকে একটি বিষাক্ত সাপ বের হয়ে তার পায়ে কামড় দেয়। এর পরপরই পরিবারের লোকজন তাকে পায়ের বিভিন্ন স্থানে রশি দিয়ে শক্ত করে বেঁধে ওঝা-কবিরাজের বাড়িতে নিয়ে যায়।
ওঝা-কবিরাজ বিষ অপসারণ করতে ব্যর্থ হয়ে পরে তাকে ডাক্তারের কাছে নেয়ার পরামর্শ দেয়। কিন্তু ডাক্তারের কাছে পৌছানোর পূর্বেই তার মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

