মাগুরানিউজ.কমঃ
গ্রামীণ ঐতিহ্যে শীতের আমেজ বলতেই খেজুরের রস। সেই রস দিয়ে তৈরি হয় মজাদার রকমারি পিঠা। আর তাই দিগন্তব্যাপী কুয়াশার জালে আচ্ছন্ন সকালে মাগুরার গ্রামে গ্রামে চলছে খেজুর রস সংগ্রহ। গাছ মালিকদের সঙ্গে চুক্তি করে গাছিরা খেজুর গাছ কিনে রস সংগ্রহ করছেন। তবে মাগুরাতে এবছর অনেকেই স্বাস্থ সুরক্ষায় হাড়ির বদলে প্লাষ্টিকের বোতলে রস সংগ্রহ করছেন।


