শালিখায় বণ্যাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে হৃদয় নিঙড়ানো ভালোবাসা ও পরম মমতায় ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাল শালিখাবাসী। উপজেলার শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে সর্বস্তরের নাগরিকের পদভারে জেগে ওঠে শহীদ মিনার প্রাঙ্গন।

একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে শালিখা উপজেলা নির্বাহি অফিসার জনাব সুমী মজুমদার।

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন শালিখা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ। হাজারো মানুষের ফুলেল শ্রদ্ধাঞ্জলিতে শহীদ বেদী কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

সকালে প্রভাতফেরী, আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: