মাগুরায় সংঘর্ষে পুরুষশূন্য কয়েক গ্রাম, হাসপাতালে ২১ আটক ৬

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

আধিপত্য বিস্তার নিয়ে মাগুরার মহম্মদপুরে সংঘটিত সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে বলে এলাকাবাসীর দাবি। উপজেলার বালিদিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৪ ঘন্টা এ সংঘর্ষ চলে।

স্থানীয়রা জানান- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বালিদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা মফিজুর রহমান মিনা ও ইউনুস আলী সর্দারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে দুই নেতার সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার ভয়াবহ সংষর্ষ সংগঠিত হয়েছে।

আজ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবারো দুই নেতার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে ৪০টি পরিবারের প্রায় অর্ধশতাধিক বসত ঘরে ব্যাপক হামলা ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। এতে নারী শিশু ও বৃদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ২১ জনকে মহম্মদপুর, মাগুরা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ শতাধিক রাউন্ড শর্টগানের গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। এলাকায় উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাগুরার পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

এ সংঘর্ষে আহতদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম। তবে কাদের গুলিতে এরা আহত হয়েছেন তা তিনি বলতে পারেননি। তাছাড়া এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: