মাগুরানিউজ.কমঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে হৃদয় নিঙরানো ভালোবাসা ও পরম মমতায় ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাল শ্রীপুরবাসী। উপজেলার শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে সর্বস্তরের নাগরিকের পদভারে জেগে ওঠে শহীদ মিনার প্রাঙ্গন।
রাত ১২টা ১ মিনিটে শ্রীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, শ্রীপুর থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। হাজারো মানুষের ফুলেল শ্রদ্ধাঞ্জলিতে শহীদ বেদী কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।


