শুভ হোক ‘মুজিব বর্ষ’ || বাঙ্গালির উজ্জিবনী প্রেরণা

মাগুরানিউজ.কমঃ

রাজীব মিত্র জয় –

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। জাতির জনক। বঙ্গবন্ধু এমন একজন নেতা, যাঁর সঙ্গে বাংলাদেশের ইতিহাসের সম্পর্ক গভীর। ঘাতকের বুলেট তাঁকে হত্যা করলেও সে সম্পর্ক মোটেই ছিন্ন করতে পারেনি। যত দিন যাচ্ছে, ততই ইতিহাসে বঙ্গবন্ধুর নাম সমুজ্জ্বল হয়ে উঠেছে। তিনি এই দেশের মানুষের মুক্তির জন্য আজীবন লড়াই করেছেন। পাকিস্তান আমলের ২৪ বছরের প্রায় অর্ধেক সময় তিনি কাটিয়েছেন কারাগারে।

২০২০ সাল বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ। সরকারিভাবে বছরটি মুজিব বর্ষ হিসেবে উদ্‌যাপিত হচ্ছে। অত্যন্ত আনন্দের কথা যে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ শুধু বাংলাদেশে উদ্‌যাপিত হচ্ছে না, বিশ্বজুড়ে উদ্‌যাপিত হচ্ছে।

জন্মশতবর্ষে জাতি বঙ্গবন্ধুকে স্মরণ করছে নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে। এসব আনুষ্ঠানিকতার বাইরেও জাতির জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শের যথাযথ বাস্তবায়ন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই হবে তাঁর প্রতি আমাদের সর্বোত্তম শ্রদ্ধা নিবেদন। বঙ্গবন্ধুর স্মৃতি অমলিন থাকুক, তাঁর কর্ম ও আদর্শ আমাদের পথচলার পাথেয় হোক। শুভ হোক মুজিব বর্ষ।

অন্নদাশঙ্কর রায়ের কবিতার সেই পঙ্‌ক্তি দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান,

ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।

রাজীব মিত্র জয় – আইনজীবী, সাংবাদিক ও জনসেবা বিশেষজ্ঞ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: