মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-
কোভিড-১৯ যা নভেল করোনা ভাইরাস নামে পরিচিত। ব্যাপক পর্যবেক্ষণ ও পর্যালোচনার পর করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৈশ্বিক এই মহামারীতে এখন আক্রান্ত আমাদের দেশও।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে মাগুরা জেলা প্রশাসন আজ ১৯মার্চ বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছে।
এ বিষয়ে স্থাপিত কন্ট্রোল রুম থেকে সকল সহযোগীতা প্রদান করা হচ্ছে।
হটলাইন নম্বরও চালু করেছে প্রশাসন- ০১৭৯৫১০৮৪৬৮, ০১৭৪৯ ২০৪২৯৫ ও ০১৭১১০০৬৬০৮ নাম্বারে ফোন করে জরুরী সেবা ও তথ্য জানতে ও জানাতে পারবেন।
এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। নিজে ও নিজের পরিবারকে সুরক্ষিত করাটাই এ মুহুর্তে একমাত্র কাজ। সর্বাধিক জরুরী বিবেচনায় নিজেকে পরিবারসহ কার্যত জেনেপুঝে গৃহবন্দী করে ফেলুন। তাহলে হয়ত পরিস্থিতি বদলে যেতে পারে।

