মাগুরার হাজিপুরে মুক্তিযোদ্ধাদের পুণর্মিলনী

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা সদর উপজেলার হাজিপুরস্থ ডা. লুৎফর রহমান অডিটোরিয়ামে আজ শনিবার স্থানীয় মুক্তিযোদ্ধাদের পুণর্মিলনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় মাগুরায় স্বাধীনতা বিরোধীদের নামে থাকা সড়ক ও স্থাপনা থেকে নাম অপসারণের দাবি করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

মাগুরার হাজিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের পিঠস্থান হিসেবে পরিচিত। মুক্তিযুদ্ধে হাজিপুর বাহিনী বীরোচিত ভুমিকা রাখে। পাক বাহিনীর সাথে যুদ্ধে একই সাথে এ বাহিনীর ২৮জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। ইউনিয়নের জীবিত মুক্তিযোদ্ধাদের জীবনের শেষ লগ্নে সহযোদ্ধাদের সঙ্গে মিলন ঘটাতে এই আয়োজন করা হয়।

হাজিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মোল্লার সভাপতিত্বে পূনর্মিলনী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, সাবেক উপ-সচিব মোশারফ হোসেন, আব্দুল হাই, মহম্মদ আলী, আব্দুল মান্নান, আবু বক্কার, সুধীর বিশ্বাস, কুমারেশ ধর প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: