মাগুরানিউজ.কমঃ
মাগুরায় গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ প্রকল্পের আওতায় মাগুরার নবগঙ্গা নদীর ওপর ব্রিজ নির্মাণ কাজ এগিয়ে চলেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ২০১৪- ১৫ অর্থ বছরে এ প্রকল্প হাতে নেয়া হয়। প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার ১০ হাজার লোকের দীর্ঘদিনের নদী পারাপার সমস্যার সমাধান ও ঢাকা রোডের যানজটের হাত থেকে রক্ষা পাবে এলাকাবাসী।
এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এ স্থানে ব্রিজ নির্মাণের দাবি করে আসছিল। মানুষের প্রয়োজন উপলদ্ধি করে নবগঙ্গা নদীর পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া খেয়া ঘাটে ১৭৫ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ১০ কোটি ৬৭ লাখ ৫৬ হাজার ৭৭১ টাকা বরাদ্দ করা হয়। যশোরের এম বি বি নামের ঠিকাদারী প্রতিষ্টান ৯ কোটি ৯৮ লাখ ৪৬ হাজার ৪৭২ টাকার চুক্তিতে নির্মানের দায়িত্ব পায়। নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০১৭ সালের ২১ মে তারিখের মধ্যে।


