মাগুরানিউজ.কমঃ
আজ আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে আজ শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী খেলেছে যশোরের নুর ইসলাম ফুটবল একাডেমির বিপক্ষে।
ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের ইমনের করা একমাত্র গোলে নূর ইসলাম ফুটবল একাডেমি যশোরকে পরাজিত করেছে।
খেলার প্রথমার্ধে আবাহনী তাদের নামের প্রতি মোটেও সুবিচার করতে পারেনি। জাতীয় দলের একাধিক তারকা ফুটবলার নিয়ে গড়া আবাহনীর এলোমেলো ফুটবল খেলা দেখে দর্শকরা হতাশা প্রকাশ করেন। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আবাহনী গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৭ মিনিটের মাথায় ইমন মাহমুদ গোল করে দলকে এগিয়ে নেন। অবশেষে ৯০ মিনিটের খেলায় একমাত্র গোলে জয়ী হয়ে মাঠ ছাড়ে আবাহনী।
৫ ফেব্রুয়ারি শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী ও টাঙ্গাইলের আরিয়ান ক্লাব।
৬ ফেব্রুয়ারি মোহামেডানের প্রতিপক্ষ আয়োজক আছাদুজ্জামান ফুটবল একাডেমি।
৯ ও ১০ টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল।
ফাইনাল ১২ ফেব্রুয়ারি।


