সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মাগুরায় সাংবাদিকদের মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

সিরাজগঞ্জের শাহজাদপুরে দু’পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ সাংবাদিক দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল মারা গেছেন। সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মাগুরায় স্থানীয় সাংবাদিকরা আজ মানববন্ধন করেছে।

শহরের চৌরঙ্গী মোড়ে প্রেসক্লাবের সামনে শনিবার দুপুরে সমকাল সুহৃদ সমাবেশ এ কর্মসূচি আয়োজন করে।

মানববন্ধন চলাকালে সমকাল সুহৃদ সমাবেশ মাগুরা জেলা কমিটির সভাপতি সৈয়দ বারিক আনজাম বারকির সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি বুলু শরীফ, সাংবাদিক সাইদুর রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, উদীচীর সভাপতি বিকাশ মজুমদার, লালন গবেষক অধ্যক্ষ তপন বসু, কবি সাগর জামান, সমকাল মাগুরা জেলা প্রতিনিধি অলোক বোস প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ছবি- সৌজন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: