শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের  অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ এ ঘটনার সাথে জড়িত সেলিনা বেগমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার কোদলা-করন্দি এলাকার সেলিনা বেগমের মুদি দোকান ও বাড়িতে অভিযান চালিয়ে এ অবৈধ সার জব্দ ও জরিমানা করা হয়।
স্থানীয় ও কৃষি অফিসের তথ্যমতে জানা যায়,
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকী উপজেলার কোদলা-করন্দি এলাকায় মুদি দোকানে ও বাড়িতে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, আমলসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদীন ও উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন। অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ১০ বস্তা এমওপি, ১১ বস্তা টিএসপি, ১ বস্তা ডিএপি ও ১ বস্তা ইউরিয়া সার জব্দ করে আমলসার ইউনিয়ন পরিষদের হেফাজতে নেওয়া হয়৷ এ ঘটনায় সেলিনা বেগমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির জানান, উপজেলা কৃষি অফিস কৃষকদের দোরগোড়ায় নির্বিঘ্নে সার পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। আমরা ডিলার, সাব-ডিলার, খুচরা ব্যাবসীসহ বাজার মনিটরিং করছি। এর মধ্যে আমরা বেশ কয়েকটি অভিযানে সার জব্দ, জরিমানা ও মামলা করেছি। এমন অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকী বলেন, অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ ও সেলিনা বেগমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: