শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের রিফাত (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ মোল্যা (২৮) নামে অপর এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে)  সন্ধ্যায় শ্রীপুর-লাঙ্গলবাদ সড়কের গোয়ালপাড়ার জোড়া ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রিফাত উপজেলার তারাউজিয়াল গ্রামের সিরাজ শেখের ছেলে। এবং আহত আরিফ একই গ্রামের মারুফ ইসলামের ছেলে।
জানা গেছে, লাঙ্গলবাঁধ বাজার থেকে শ্রীপুর আসার পথে গোয়ালপাড়া জোড়া ব্রীজ এলাকায় পৌঁছালে একটি শিশু তাদের মোটরসাইকেলের সামনে দৌঁড়ে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি হলে রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, সংবাদ পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: