শ্রীপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশুদের কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের C4D খাতের আওতায় ৫ থেকে১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় চত্ত্বরে কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র প্রশিক্ষক শামসুন্নাহার সাথী প্রমুখ।
মতবিনিময় সভায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান প্রদান উপলক্ষে অভিভাবকদের অবহিত করা হয়।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: