৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল

মাগুরানিউজ.কমঃ 

images
অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি বিএনপির নেতৃত্বাধীন জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে।

চলমান হরতালের সঙ্গে আরো ৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত করা হয়েছে। এর আগে রোববার থেকে ৭২ ঘণ্টার হরতালের ডাক দেয় এ জোট। 

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের পক্ষে পরিবর্তিত এই কর্মসূচির কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। একই সঙ্গে বৃহস্পতিবার সব জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন তিনি। 

চলমান অবরোধের সঙ্গে হরতাল এবং বৃহস্পতিবার গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সব পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি; দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ; সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের হাতে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গুম, খুন, অপহরণ, পঙ্গু ও আহত করা; গণগ্রেফতারের প্রতিবাদ, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি; বিচারব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণের প্রতিবাদ; সাংবাদিক নির্যাতন ও সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ, ২০ দলীয় জোটের নেতা-কর্মীর মুক্তির দাবি এবং গণদাবি মেনে না নেওয়ায়’ এই হরতালের ডাক দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: