দুটি ম্যাচ জিততে চান সাকিব, অপেক্ষায় মাগুরাবাসী

মাগুরানিউজ.কমঃ 

Saki20141001141440

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মঙ্গলবার নেলসনে বলেন, ‘দুটি ম্যাচ জিতলে আমরা কোয়ার্টার ফাইনালে যাব। আমাদের হাতে আর তিনটা ম্যাচ আছে। আমরা সেভাবেই প্রস্তুত হচ্ছি।’ অপেক্ষায় মাগুরাবাসী, কখন আসবে সেইক্ষন।

নিজেদের পঞ্চম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচের দুটিতে জয় পেতে হবে বাংলাদেশকে। গ্রুপ পর্বের ছয় ম্যাচে এখনো পর্যন্ত বাংলাদেশ তিনটি ম্যাচে খেলেছে।   

এরমধ্যে একটিতে জিতেছে ও একটিতে হেরেছে। একটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছে। পণ্ড ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।  

বাকি তিন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এক্ষেত্রে বাংলাদেশের প্রথম টার্গেট স্কটল্যান্ড। বৃহস্পতিবার দুই দলের লড়াইটি হবে নিউজিল্যান্ডের নেলসনে। স্কটিশদের হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে আরো একধাপ এগিয়ে থাকবে মাশরাফিরা।

স্কটিশদের হাল্কাভাবে না নিয়ে বেশ ভালো করেই পরিকল্পনা করছে বাংলাদেশ শিবির। এমনটিই জানালেন সাকিব, ‘বিশ্ব ক্রিকেটে সবাই সবার সম্পর্কে জানে। আমরাও বেশ ভালোমত প্রস্তুতি নিচ্ছি। আমরা যদি স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জিততে পারি, তাহলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: