হত্যাকারীদের সঙ্গে সংলাপ হতে পারে না, মাগুরায় ড. মিজানুর রহমান

মাগুরানিউজ.কমঃ 

11035474_1616120908619858_5583534571043266047_n

পেট্রোলবোমা মেরে যারা মানুষ খুন করে তাদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মাগুরা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আগে সন্ত্রাস নির্মূল করতে হবে, তারপর সংলাপ জানিয়ে তিনি আরো বলেন, পেট্রোলবোমা মেরে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করা ও ককটেল মেরে সাধারণ মানুষকে আহত করা মানবাধিকারের চরম লঙ্ঘন।  তিনি ব্লগার অভিজি‍ৎ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন মাগুরার জেলা প্রশাসক মাহবুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।
 
এর আগে সকালে শহরের আসাদুজ্জামান মিলনায়তনে ‘সহিংসতা ও মানবাধিকার’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

জাতীয় মানবাধিকার কমিশন ও বেসরকারি সংস্থা ‘পার্টনার্স ইন ডেভেলপমেন্টের (পিআইডি) যৌথ আয়োজনে সেমিনারে সহিংসতা ও মানবাধিকার বিষয়ক নিবন্ধ তুলে ধরেন অধ্যাপক আবু জায়েদ মহম্মদ।

পিআইডির সভাপতি মো. আকিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালাচাঁদ সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আনসার কমান্ড্যান্ট কে জামান, পিআইডির সাধারণ সম্পাদক মো. মহিদুল ইসলাম প্রমুখ। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: