মাগুরানিউজ.কমঃ
গত ২৭ এপ্রিল সন্ধ্যা থেকে মাগুরার গুরুপূর্ন পশুহাসপাতাল পাড়া ও মাঝি পাড়ার দুই শতাধিক দোকান ও তিন শতাধিক বাসা বাড়ির বিদ্যুৎ হীন অবস্থায় আছে। এলাকাবাসীরা জানান, কবে নাগাদ বিদ্যুৎ লাইন সচল হবে সে বিষয়ে মাগুরার বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা একে অপরের উপর দায় চাপিয়ে দিচ্ছেন। এলাকাবাসীর দাবি মাগুরা বিদ্যুৎ অফিসের গড়িমসিতেই তাদের এত ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে দ্রুতই সমস্যর সমাধানের আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।


