মাগুরানিউজ.কমঃ
মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষনা করা হয়েছে। মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মেঃ জেঃ (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব।
এদিকে জাতীয় পার্টির পক্ষে এ্যাড. হাসান সিরাজ সুজা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন বলে জানিয়েছেন।
এদিকে হাসান সিরাজ সুজা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন এ খবর মাগুরা শহরে এখন সবচেয়ে আলোচিত বিষয়ে পরিনত হয়েছে। নির্বাচনে প্রান পেলো মন্তব্য করে মাগুরার সচেতন নাগরিক সমাজ জনাব সুজাকে অভিনন্দন জানিয়েছেন। সময়ের সাহসী নেতা সুজা এগিয়ে যাবে মাগুরাকে সাথে নিয়ে এটাই মাগুরাবাসীর কামনা।
এক প্রশ্নের জবাবে জনাব এ্যাড. হাসান সিরাজ সুজা ‘মাগুরা নিউজ’কে বলেন, মাগুরার স্বপ্ন পুরনে আমি অঙ্গীকারবদ্ধ। সে স্বপ্ন পুরনের প্রচেষ্টা আমৃত্যু অব্যহত থাকবে। আর আমার স্বপ্ন পুরনের যাত্রার সঙ্গীও আপনারাই, প্রতিটি মাগুরাবাসী। আগামীর মাগুরা হবে সমৃদ্ধ-আধুনিক-কর্মমুখী-ডিজিটাল মাগুরা।
জনাব সুজা বলেন, মাগুরার উন্নয়ন আমার স্বপ্ন। মাগুরার আপামর জনতার যে অকৃত্রিম ভালবাসা আমি পেয়ে এসেছি ও পাচ্ছি তা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। মাগুরার সবাইকে আমার শুভেচ্ছা ভালবাসা ও অভিনন্দন। আপনারা আমার জন্য দোয়া করবেন।


