‘২০ দলীয় জোট বিষাক্ত সাপের মত’

মাগুরানিউজ.কমঃ 

file (11)

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বিষাক্ত সাপের মতো দেশকে দংশন করছে। এমন মন্তব্য করে ধ্বংসাত্মক রাজনীতি থেকে তাদের বেড়িয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর গ্রিন রোড়ে পানি ভবনসহ তিনটি ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

দেশের পানি সম্পদ ব্যবস্থাপনাকে আরো গতিশীল ও কার্যকর করতেই নির্মাণ করা হচ্ছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সেন্টার ফর এনভায়রমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের তিনটি ভবন। ভবনগুলোর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ভাষণে নানা প্রসঙ্গের সাথে উঠে আসে চলমান রাজনীতির প্রসঙ্গ। ২০ দলীয় জোটের সমালোচনা করে, সহিংসতার রাজনীতি থেকে তাদের বেরিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

কোনো অশুভ শক্তি যেন দেশের অগ্রযাত্রাকে নস্যাত করতে না পারে সেজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এছাড়াও দেশের উন্নয়নের স্বার্থেই নদ-নদী সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে পানিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশনা দেন তিনি।

পরে ভবন তিনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বছরের মধ্যেই ভবনগুলোর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: