বিএনপির নির্বাহী কমিটির সদস্যসহ ছয় মহিলা আইনজীবী আটক

মাগুরানিউজ.কমঃ 

download (1)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এসে ছয় মহিলা আইনজীবীর পর এবার আটক হলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে। গত ৩ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসন গুলশানের এই কার্যালয়ে অবস্থান করছেন।

এরআগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ছয় নারী আইনজীবী।

গত শুক্রবার দিবাগত গভীর রাতে ওই কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ঢাকা বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান ডেসকো। শনিবার সকালে টেলিভিশনের ডিশ ক্যাবল সংযোগ ও ইন্টারনেটের ব্রডম্যান সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বর্তমানে নিজস্ব জেনারেটরে বিরতি দিয়ে কার্যালয়ের ভেতরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

কার্যালয়ে আছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলম ডিউ, নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল মজিদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: