১৮৮ রানে জিতেছে অস্ট্রেলিয়া

মাগুরানিউজ.কমঃ
দুর্দান্ত একটি ক্যাচ নিচ্ছেন অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল

                                                                                                     দুর্দান্ত একটি ক্যাচ নিচ্ছেন অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল

বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ ভালোমতোই সেরে নিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতকে ১০৬ রানে হারিয়েছিল তারা। এবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে আরও বড় ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। ব্যবধানটা ১৮৮ রানের!

মেলবোর্নে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩০৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ৩০.১ ওভারে সংযুক্ত আরব আমিরাতের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১৬ রানে।

বুধবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। এদিন দলে ফেরেন সদ্য ইনজুরি কাটিয়ে ওঠা মাইকেল ক্লার্ক। অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেনিংয়েও নামেন তিনি।

উদ্বোধনী জুটিতে ১৯.৫ ওভারে ১২৩ রান তোলেন ফিঞ্চ ও ক্লার্ক। ফিঞ্চ ৬১ রান করে ফেরার পর দলীয় ১৩৬ রানে বিদায় নেন ক্লার্ক। এর আগেই ৬১ বলে ৮ চারের সাহায্যে ৬৪ রান করেন তিনি।

এরপর শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ ও জর্জ বেইলির কল্যাণে ৩০৪ রানের বড় স্কোর গড়ে অস্ট্রেলিয়া। স্মিথ ৫৯, বেইলি ৪৬ এবং ওয়াটসন ৩৪ রান করেন।

আরব আমিরাতের পক্ষে নাসির আজিজ ও কৃষ্ণ চন্দ্র নেন ৩টি করে উইকেট। 

৩০৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় আরব আমিরাত। ৪৩ রান তুলতেই ৪ ব্যাটসম্যানকে খোয়ায় তারা।

এরপর মিডল অর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে কোনোমতে শতরানের কোটা পার করে আরব আমিরাত। তবে ১১৬ রানের বেশি করতে পারেনি তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন স্বপ্নিল পাতিল।

অস্ট্রেলিয়ার হয়ে জাভিয়ের ডোহার্টি, জশ হ্যাজলেউড ও প্যাট কামিনস নেন ২টি করে উইকেট।

তথ্যসূত্র : ক্রিকইনফো

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: