অবশেষে রক্ষা পেলো মাগুরার স্কুলছাত্রী আয়েশা

মাগুরানিউজ.কমঃ 

imagesঅবশেষে বিয়ের ‍হাত থেকে রক্ষা পেলো মাগুরার স্কুলছাত্রী আয়েশা। ১৩ বছর বয়সেই তাকে খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেয়ার আয়োজন চলছিল। বাধ সাধে মহিলা পরিষদ ও স্থানীয় প্রশাসন। অনেক বাদানুবাদের পরে বাল্যবিয়ের ‍হাত থেকে রক্ষা পেয়েছে মাগুরার শ্রীপুরের আয়েশা খাতুন (১৩) নামের এই স্কুলছাত্রী।

বুধবার দুপুরে মহিলা পরিষদের নেত্রীরা ও প্রশাসনের কর্মকর্তারা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে মেয়ের পরিবারকে বুঝিয়ে এ বিয়ে বন্ধ করেন।

মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার আন্দোলন সম্পাদিকা শিরিনা খাতুন মাগুরানিউজকে জানান, শ্রীপুর উপজেলার রাজাপুর গ্রামের রাজমিস্ত্রি মিরুল ইসলামের মেয়ে সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী আয়েশাকে তার খালাতো ভাই রাজ মিস্ত্রির সহযোগী শামিমের (১৮) সঙ্গে বিয়ের আয়োজন চলছিল।

খবর পেয়ে মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার পক্ষ থেকে প্রথমে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তা জানানো হয়। তার মাধ্যমে শ্রীপুর উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়। কিন্তু এরপরও বিয়ের আয়োজন চলতে থাকায় দুপুর ২টার দিকে মহিলা পরিষদের একটি প্রতিনিধিদল স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে বিয়ে বাড়িতে যান।

পরে তারা আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবানন্দ দাস ও স্থানীয় কমিউনিটি পুলিশিং সদস্যদের সহযোগিতায় বাল্যবিয়ে বন্ধের ব্যবস্থা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ, মহিলা পরিষদের শ্রীপুর শাখার সভাপতি কুলসুম বেগম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার বকুল, ডলি রহমান, ফওজিদা আক্তার হিরা প্রমুখ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ভবিষ্যতে যেন গোপনে বিয়ের ব্যবস্থা না হয় সেজন্য স্থানীয় কমিউনিটি পুলিশিং সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: